ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা

রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে অভিমান,যুবকের আত্মহত্যা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৪২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ১০৫ বার পঠিত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:   ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী গ্রামে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে স্বপ্ন রায় (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রবিবার (১৭ মে) সকালে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহত স্বপ্ন রায় ওই এলাকার বেল রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে স্ত্রী তার বাবার বাড়িতে থাকার সুবাদে ফোনে কথা কাটাকাটির হয়। একপর্যায়ে অভিমান করে নিজ শয়নঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন স্বপ্ন রায়। পরে সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত কার্যক্রম পরিচালনা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী। তিনি বলেন, “স্বপ্ন রায় স্ত্রীর সঙ্গে মান-অভিমানের জেরে গলায় ওড়না পেঁচিয়ে নিজ শয়নঘরে আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে অভিমান,যুবকের আত্মহত্যা

সর্বশেষ পরিমার্জন: ০৪:৪২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬