ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১৮ মে ২০২৬
সিংহজানী এলএসডি (গ্রেড-১)

জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন

সৈয়দ মুনিরুল হক নোবেল
  • সর্বশেষ পরিমার্জন: ১০:২৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ৮ বার পঠিত
সৈয়দ মুনিরুল হক নোবেল:   জামালপুর সদর উপজেলার সিংহজানী এলএসডি (গ্রেড-১)-এ “অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এডভোকেট ওয়ারেস আলী মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি নাজনীন আখতার।
এসময় বক্তারা বলেন, কৃষকের উৎপাদিত ধান ও চাল ন্যায্যমূল্যে সরকারি ব্যবস্থাপনায় সংগ্রহের মাধ্যমে কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং খাদ্য মজুদ শক্তিশালী করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। তারা আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে যাতে প্রকৃত কৃষকরা উপকৃত হন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা মিল মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক, সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা ইসরাত আহমেদ পাপেলসহ তার কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটি, জামালপুর সদর-এর আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে কৃষক, মিল মালিক ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সিংহজানী এলএসডি (গ্রেড-১)

জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন

সর্বশেষ পরিমার্জন: ১০:২৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬