ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১৮ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
দুপচাঁচিয়ায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহর উদ্বোধন

দুপচাঁচিয়া প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ৭ বার পঠিত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (১৭ মে) বিকেলে দুপচাঁচিয়া খাদ্যগুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মহিত তালুকদার বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সরকারের লক্ষ্য হলো প্রান্তিক কৃষকরা যেন তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য সরাসরি পান। প্রকৃত কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই খাদ্যগুদামে ধান সরবরাহ করতে পারেন, সে বিষয়েও প্রশাসন সচেষ্ট রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ সাইফুল আবেদীন, থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাবেক পৌর মেয়র আব্দুল জলিল, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোবারক আলী, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ,আব্দুস সবুর খন্দকার, যুবদল নেতা আশরাফুল আলম, সোহেল রানা, রাবু খান, কৃষক দল নেতা মোকলেছুর রহমান বাবু ও মাফু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মজিদ, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আলম, তালোড়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কার্নিজ ফাতেমা, উপ-খাদ্য পরিদর্শক এনামুল হক, সহকারী উপ-খাদ্য পরিদর্শক মাসুম বাবু, মিলার দিবাকর বসাক ও শিবলুসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ১ হাজার ১১৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। এছাড়াও চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে প্রতি কেজি ৪৯ টাকা দরে ১০ হাজার ৭১৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
আরও পড়ুন:



















