ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১৮ মে ২০২৬

লালপুরে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন

নাটোর জেলা প্রতিনিধি: 
  • সর্বশেষ পরিমার্জন: ১০:১৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ৮ বার পঠিত
নাটোরের লালপুরে বৈধভাবে ক্রয়কৃত জমির ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী খায়রুল ইসলাম। রবিবার দুপুরে উপজেলার গোপালপুরে মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, চককামারহাটি মৌজার ৪৭ ও ৪৮ খতিয়ানের ৩৫, ৮২, ১৩১, ১৬১ ও ৪ নম্বর দাগে মোট ১০৩ শতাংশ জমি তিনি এলাহী প্রামানিক,দেরাজ ও জামাল উদ্দিনের ওয়ারিশদের কাছ থেকে বৈধভাবে জমি ক্রয় করেন। তিনি জানান, জমি ক্রয়ের পরও স্থানীয় কিছু ব্যক্তি জোরপূর্বক জমিটি দখল করে রেখেছেন। তারা হলেন-১ চংধুপইল ইউনিয়নের চককামারহাটি গ্রামের বিরাজ উদ্দিনের ছেলে আশরাফ হোসেন (৪০), মৃত রাহাত উল্লাহর ছেলে রফিক হোসেন (৫৫), রসুল উদ্দিন (৪৪) এবং মৃত ওয়াজ উদ্দিনের ছেলে জালাল উদ্দীন (৬০)। এ বিষয়ে তিনি ৩নং চংধুপইল ইউনিয়ন গ্রাম আদালতে অভিযোগ দায়ের করলে অভিযুক্তদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু এরপরও তারা জমির দখল ছাড়েননি। বরং জমিতে চাষাবাদ করতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তিনি বলেন, এঘটনায় লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর -১৪৭০,তারিখ-২৮/১১/২০২৫ইং। তিনি আরো বলেন,আমার পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। অবৈধ দখলদারদের আইনের আওতায় এনে বিচারের দাবি সহ জমি ফিরে পেতে প্রশাসনের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

লালপুরে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন

সর্বশেষ পরিমার্জন: ১০:১৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬