ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১৮ মে ২০২৬

মহেশপুরে মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

মোঃ ফজলুল কবির গামা
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৩২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ৮ বার পঠিত
মোঃ ফজলুল কবির গামা:   ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবনের অপরাধে বিপ্লব হোসেন নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাটিমা ইউনিয়নের চারাপোলপাড়া এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানকালে ঘটনাস্থল থেকে বিপ্লব হোসেনকে হাতেনাতে আটক করা হয়।
পরে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আটককৃত যুবক নিজের অপরাধ স্বীকার করলে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাজকে মাদকমুক্ত করতে এবং যুবসমাজকে রক্ষা করতে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মহেশপুরে মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

সর্বশেষ পরিমার্জন: ১০:৩২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬