ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১৮ মে ২০২৬

হোমনায় জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশ 

 হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: 
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৩১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ৬ বার পঠিত
কুমিল্লার হোমনায় জাতীয় নাগরিক পাটির (এনসিপি) সমাবেশ ও  পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে । রবিবার বিকেলে হোমনা উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হোমনা উপজেলা শাখার আয়োজনে এক বিশাল পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। “দেশ গড়ার শপথ নিন, এনসিপি-তে যোগ দিন” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি।
​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি যুব-মুখ্য সংগঠন (দক্ষিণাঞ্চল)-এর মোহাম্মদ আতাউল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন-মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোমনা উপজেলার প্রধান সমন্বয়কারী রাজু আহমেদ সরকার।
​পরে  হাসনাত আব্দুল্লাহ এমপি মাঠের উপস্থিত হাজারো জনতার করতালির মধ্য দিয়ে আগামী স্থানীয় পৌরসভা নির্বাচনে মেয়র পদে হোমনা উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়ক জনাব রাজু আহমেদ সরকারকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একক পৌর মেয়র পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন। তিনি স্থানীয় জনগণকে রাজু আহমেদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
​সমাবেশে হোমনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক সাধারণ মানুষ, ছাত্র ও তরুণ দলে দলে যোগ দেন। মাঠ “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

হোমনায় জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশ 

সর্বশেষ পরিমার্জন: ০৪:৩১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬