ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১৮ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
হোমনায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ

আইয়ুব আলী, হোমনা
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ৮ বার পঠিত

আইয়ুব আলী, হোমনা: কুমিল্লার হোমনায় সাড়ে তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় গাঁজা পাচারে ব্যবহৃত রেজিঃ বিহীন একটি মোটরসাইকেলও জব্দ করা হয় । গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ দেলোয়ার (৩৫), পিতা- সানু মিয়া, গ্রাম- লক্ষীপুর, ২| মোঃ আওয়াল (৩২), পিতা- মৃত আব্দুর রাজ্জাক, গ্রাম- গিরিশনগর, উভয় থানা- কসবা, জেলা- ব্রাহ্মনবাড়ীয়া।
থানা সুত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টা ৪০ ঘটিকায় এসআই ছোটন শর্মা ও এএসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে হোমনা থানাধীন মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি সাকিনস্থ পাইকারি মাছের আড়তের সামনে হোমনা- মেঘনাগামী পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৩ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বলেন, এ ঘটনায় থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে এবং আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





















