ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১৮ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
লামায় প্রবাসীর কাছে জায়গা বিক্রির পর জবর দখলের পায়তারা

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১৮ বার পঠিত

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি: লামা উপজেলা ফাইতং ইউনিয়নে জায়গা বিক্রি করে ১১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে এখন বিক্রিত জমি জবর দখল করার পায়তারাসহ মালামাল চুরির অভিযোগ উঠেছে বিক্রেতা মোঃ মিজানুর রহমান এর বিরুদ্ধে।ফাইতং ইউনিয়নের নয়াপাড়া সড়কের পাশে প্রবাসী মোঃ জাহেদুল ইসলাম মিজানুর রহমান নামের একজন থেকে একটি ৫ রুমের টিনসেট দোকানসহ দশ শতাংশ জায়গা ক্রয় করে ভোগ দখল করতে থাকেন।
বিগত ১৭ ডিসেম্বর ২২ সালে জমি বিক্রি দখল হস্তান্তর অতপর জাহেদুল ইসলামের নামে রেকর্ডভুক্ত হয়। বর্তমানে বিক্রেতা মিজান দোকানঘরসহ জায়গাটির উপর জবর দখলের পায়তারার উদ্দেশ্যে জাহেদুল এর নির্মাণ সামগ্রী চুরিসহ নানান ধরনের তালবাহানা করছে। এ বিষয়ে জাহেদুল ইসলাম লামা থানায় মিজানুর রহমান এর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপসহ মামাল চুরির অভিযোগ করেন। অভিযোগে প্রকাশ, গত ১২ মার্চ/২৬ সন্ধ্যায় ৬টা ও ৪ঠা মে রাত ৯ টায় মিজান দেশীয় অস্ত্র হাতে এক দল সন্ত্রাস নিয়ে জাহেদুলের ৩টি দোকান ঘরে তালামারার চেষ্টা চালায়। একই সময় দোকানের পাশে খালী জায়গায় জাহেদুলের মজুদকৃত দু’ হাজার ইট, দু’টন লোহার রড, দোকান ঘর থেকে ২০ বস্তা বয়লার মুরগির খাদ্যসহ দুই লাখ ৬৫ হাজার টাকা সমমুল্যের মালামাল লুট করে নেয়। মিজান গং ২য় দফা আরো মালামাল চুরি করে নেয়ার জন্য পিকআপ গাড়িতে লোড করার সময় জাহেদুল ইসলাম গাড়িটি আটক করে খবর দিলে ফাইতং পুলিশ ফাঁড়ি সদস্যরা গাড়িটি আটক করে। পরে লামা ট্রাফিক পুলিশ মামলা নিয়ে ১০ হাজার টাকা জরিমানা করে গাড়িটি চালকের জিম্মায় দেন। পরবর্তীতে উল্লেখিত বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণের মধ্যস্থতায় আপোষ-মিমাংসার সিদ্ধান্ত হয় তবে অভিযুক্ত মিজান নানান তালবাহানা করে চলছে। অভিযোগে উল্লেখ করা হয়, নোটারী পাবলিকের কার্যালয়, কক্সবাজার এর এফিডেভিট নং- ৫৮৭ (১২) ২০২২, মিজানুর রহমান ০৫টি সেমি পাকা টিনসেট দোকান ঘরসহ নয়া পাড়াস্থ ৩০৬নং ফাইতং মৌজার (গ্রোভ) জি/১২নং হোল্ডিং এর অংশ ১০ শতক জমি নিজের দাবি করে জাহেদুলের কাছে বিক্রি চুক্তিনামা করেন। পরবর্তীতে দলিলপত্র যাচাই করে দেখাযায় ওই জমির প্রকৃত ওয়ারিশ তার ভাই মৃত নাসিরের স্ত্রী ও দুই মেয়ে। মিজানের পরামর্শ অনুযায়ী পুনরায় আরো দুই লাখ দিয়ে ওইসব ওয়ারিশ থেকে জাহেদুলের নামে ১০ শতক জমি সাবরেজিস্ট্রি- খতিয়ান হয়। এ বিষয়ে এক বৈঠকে মিজানুর রহমান নোটারী চুক্তি অস্বীকার করেন, তবে জাহেদুলদের কাছ থেকে ১১ লাখ ৮০ হাজার টাকা দোকান ভাড়া অগ্রিম নিয়েছে মর্মে স্বীকার করেন।এদিকে জাহেদুল ইসলামের নামীয় ও দখলীয় জমির দক্ষিন অংশে চার কড়ার একটি প্লট মামলায় অভিযুক্ত আনোয়ার জবর দখল করেছে। মিজান গোপনে আনোয়ারের নিকট বিক্রি ৪ কড়া জায়গা বিক্রি করেছে। এ ব্যাপারে মিজানুর রহমান জানান, জাহেদুল এর পিতা আবু নছর থেকে বিভিন্ন দফে ১১ লাখ ৮০ হাজার টাকা সে নিয়েছে। তবে এই টাকা দোকান ভাড়ার অগ্রিম সালামি হিসেবে, জায়গা বিক্রির শর্তে নেয়নি। মিজান দাবি করছেন, সে কয়েক মাসের মধ্যে জাহেদুল এর টাকা ফেরত দিয়ে জায়গা ও দোকান ঘর নিজের নিয়ন্ত্রণে নিবেন।জাহেদুলের মামলায় অভিযুক্তরা হলেন; ১। মিজানুর রহমান (৩৯), ২। গিয়াস উদ্দিন (৫৯), ৩। মিনহাজ উদ্দিন (৪৮), সর্বপিতা- মৃত আবুল হোসেন, ৪। মোঃ রিফাত (৩২), পিতা- অজ্ঞাত, ৪। মোঃ মানিক (২৫), পিতা- মোঃ কবিরসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন। এরা সবাই ফাইতং ইউনিয়নের বাসিন্দা।





















