ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা

গোমস্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক-১

সাখাওয়াত হোসাইন, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ৬৯ বার পঠিত

সাখাওয়াত হোসাইন, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর:   চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫৭০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (১৭ মে ২০২৬) সকাল ৭টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলার গোমস্তাপুর উপজেলার ধুলাউড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি দোস্ত মোহাম্মদ (৫৪), তিনি মৃত পেশকার আলীর ছেলে। তার বাড়ি গোমস্তাপুর উপজেলার ধুলাউড়ী এলাকায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানকালে দোস্ত মোহাম্মদের নিজ শয়নকক্ষের আলমারির উপরের ড্রয়ার তল্লাশি করে ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।

এ ঘটনায় এসআই মামুনুর রশীদ গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের “জিরো টলারেন্স” নীতির আলোকে ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

গোমস্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক-১

সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬