ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
মানববন্ধনে সাংবাদিকদের আল্টিমেটাম

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই কর্মকর্তাকে গ্রেফতার ও বরখাস্তের দাবি

রিয়ন ইসলাম রকি, গাইবান্ধা 
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৪১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / ১৯৪ বার পঠিত

গাইবান্ধা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ ও উপ-সহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করে বরখাস্ত করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়েছেন সাংবাদিকরা। শনিবার শহরের কাচারি বাজার এলাকায় ডিবি রোডে মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়। নারী সংবাদকর্মী দিশা আক্তারকে হেনস্থা এবং খায়রুল ইসলাম, মিলন খন্দকার ও দিশা আক্তারের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে গাইবান্ধা প্রেসক্লাব।

গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক জাভেদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু ও খালেদ হোসেন, যুগ্ম সম্পাদক মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, নির্বাহী সদস্য মোঃ রিয়ন ইসলাম রকি  লালচান বিশ্বাস সুমন, জোবায়দুর রহমান জুয়েল, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. রেদওয়ানুর রহমান, পলাশবাড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সাংবাদিক রবিউল ইসলাম, মেহেদী বাবু, সোহরাব হোসেন শিরল প্রমুখ।

বক্তারা গাইবান্ধা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ ও উপ-সহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথ নিজেদের অনিয়ম-দুর্নীতি ঢাকতে তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা করেছেন। এছাড়াও শিশির চন্দ্র দেবনাথ দিশা আক্তারকে শারীরিকভাবে হেনস্থা করেছে। তিনি বাদী হয়ে দুই প্রকৌশলীর বিরুদ্ধে সদর থানায় মামলা করলেও তাদেরকে এখনও পুলিশ গ্রেফতার না করায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা গ্রেফতার করে বরখাস্তের দাবি জানান।

উল্লেখ্য, সংবাদকর্মী দিশা আক্তার গত ২৪ সেপ্টেম্বর দুপুরে তথ্য ও বিজ্ঞাপন সংগ্রহের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যান। তিনি পরিচয় দিয়ে তথ্য ও বিজ্ঞাপনের কথা বলতেই শিশির চন্দ্র দেবনাথ ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি এক পর্যায়ে দিশা আক্তারের ওপর চড়াও হন। অশ্লীল ভাষায় গালিগালাজ করে দিশা আক্তারকে শারীরিকভাবে আক্রমণ করেন উপ-সহকারী প্রকৌশলী শিশির চন্দ্র। এ সময়  শিশির চন্দ্র দেবনাথ সংবাদকর্মী দিশার হাত থেকে স্মার্ট মোবাইল ফোনও কেড়ে নেয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মানববন্ধনে সাংবাদিকদের আল্টিমেটাম

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই কর্মকর্তাকে গ্রেফতার ও বরখাস্তের দাবি

সর্বশেষ পরিমার্জন: ০৫:৪১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫