ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

গুচ্ছে থাকা নিয়ে অনিশ্চয়তায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১২:০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • / ১০৫ বার পঠিত
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের না হওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে চার দফা চিঠি পেয়েছে। তবে গুচ্ছ পদ্ধতিতে থাকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিগগিরই একাডেমিক কাউন্সিলের বৈঠক আহ্বান করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।
গত ১ জানুয়ারি ২১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এর আগে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত কুবির ৮৩তম জরুরি একাডেমিক কাউন্সিল বৈঠকে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ প্রসঙ্গে উপাচার্য বলেন, “আমরা এর আগের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত চারবার চিঠি এসেছে, যাতে এবারের মতো গুচ্ছেই থাকতে বলা হয়েছে। এ পরিস্থিতিতে আমরা সম্ভবত গুচ্ছ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই একাডেমিক কাউন্সিলের বৈঠকে জানানো হবে।”
উল্লেখ্য, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা চালু রয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গুচ্ছে থাকা নিয়ে অনিশ্চয়তায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সর্বশেষ পরিমার্জন: ১২:০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫