ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ তিন পাচারকারী গ্রেফতার

মোঃ মাসুদ রেজা, সিরাজগঞ্জ
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৫২:১২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ৭১ বার পঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৯৪ কেজিরও বেশি ওজনের একটি দুর্লভ কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের হামিদুর রহমান লাবুর বাড়িতে অভিযান চালিয়ে এই শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।শনিবার সকালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অপস অফিসার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের দবিরগঞ্জ হামিদুর রহমান ওরফে লাবুর বাড়িতে অভিযান চালিয়ে ৯৪.২৬০ কেজি ওজনের মূল্যবান এ কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গটি জব্দ করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে কষ্টি পাথর বহনকারী একটি মটর সাইকেলও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার ভেংরী গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম ওরফে বাবলু (৫২), দবিরগঞ্জ গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে মো. শহিদুল ইসলাম (৫২), একই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. কফিল উদ্দিন (৪৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ নিজ হেফাজতে রেখে বাংলাদেশ থেকে বিদেশে পাচারের কথা স্বীকার করেন। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সিরাজগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ তিন পাচারকারী গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০৮:৫২:১২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫