ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
৭ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

টঙ্গী মিল গেইটে ভয়াবহ অগ্নিকাণ্ড

নাগরিক ডেক্স
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩১:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ২৬৫ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মিলগেট শহীদ সুন্দর আলী সড়কে তুলা তৈরির গুদামে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে টঙ্গী, ভোগড়া ও উত্তরা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আব্দুস সাত্তারের তুলার গুদামে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। মুর্হুতের মধ্যে আগুন আশপাশের শহিদুল ইসলাম, রাজু, আব্দুল মান্নান, শাহিনের ও চায়না গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রক্ষিত তুলা তৈরির কাঁচামাল, তৈরি তুলা, আসবাব ও মেশিনপত্র পুড়ে যায়। ভোগড়া ও উত্তরা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে পানি সংকটে অগ্নিনির্বাপন কাজে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। আশপাশে কোনো জলাশয় না থাকায় পানির সংকট দেখা দিয়েছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

৭ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

টঙ্গী মিল গেইটে ভয়াবহ অগ্নিকাণ্ড

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩১:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫