ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তরুণীর মৃত্যু, আশংকাজনক অবস্থায়-১

নিজস্ব প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ৪২ বার পঠিত

ঢাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দুই তরুণী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মোছাঃ তামান্না বেগম (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গুরুতর দগ্ধ অবস্থায় মোছাঃ রিয়া (২২) বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিভির পর্যবেক্ষণে রয়েছেন। দু’জনই কুলাউড়ার বরমচাল ইউনিয়নের বাসিন্দা।
নিহত তামান্না উপজেলার বরমচাল পশ্চিম সিংগুর গ্রামের কয়েছ মিয়ার একমাত্র মেয়ে। আর দগ্ধ রিয়া একই ইউনিয়নের মৃত আব্দুল করিমের একমাত্র কন্যা।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাসায় রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে দুই তরুণী আগুনে দগ্ধ হন। দ্রুত স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তামান্না মারা যান।
হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বরমচাল এলাকায় শোকের আবহ নেমে এসেছে। রিয়ার সুস্থতার জন্য পরিবার, স্বজন ও প্রতিবেশীরা সকলের কাছে দোয়া চেয়েছেন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণ তদন্তে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছেন বলে জানা গেছে।
আরও পড়ুন:
নিজস্ব প্রতিনিধি



















