ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
দিনের আলোয় প্রকাশ্যে ব্যবসায়ীর টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ১২:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ৩৬ বার পঠিত

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ছিনতাইকারীরা এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ পাঁচ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
মঙ্গলবার (১৮ই নভেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক সড়কের উদনাছড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রের বরাতে জানা গেছে, রাজনগরের উত্তরবাগ ইউনিয়নের চাঁন্দবাগ গ্রামের ইয়াকুব আলীর ছেলে ইমরান মিয়া। পিতা ও পুত্র মুদির দোকানের মালামাল কেনার জন্য মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গলে যাচ্ছেন। তারা উদনার পুল নামক স্থানে আসলে একটি প্রাইভেট কার তাদের গাড়ির গতিরোধ করে। গাড়ি থেকে অপরিচিত চারজন লোক নেমে তাদের সাথে থাকা ১টি কালো ব্যাগে দোকানের নগদ ৫ লাখ টাকা ছিনতাই করে প্রাইভেটকার যোগে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো: মোবারক হোসেন খাঁন বলেন, এখনো লিখিত কোনো অভিযোগ আসেনি তবে ছিনতাই কারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিমির বনিক,নিজস্ব প্রতিনিধি:
আরও পড়ুন:
নিজস্ব প্রতিনিধি



















