ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
নির্বাচনে কালো টাকা,ধর্মের ব্যবহার ও পেশীশক্তি বন্ধের দাবিতে বাম জোটের বিক্ষোভ মিছিল

মোঃ মাসুদ রেজা,সিরাজগঞ্জ:
- সর্বশেষ পরিমার্জন: ০৭:১৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ৫৩ বার পঠিত

নির্বাচনে কালো টাকা,ধর্মের অপব্যবহার ও পেশীশক্তির প্রভাব বন্ধসহ জামানতের টাকা ৫ হাজার টাকায় নির্ধারণের দাবিতে সিরাজগঞ্জে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে।
গতকাল বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সিপিবি কার্যালয় থেকে বাম গণতান্ত্রিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন।
এসময় বক্তব্য রাখেন, বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও বাম জোটের সদস্য সচিব কমরেড নব কুমার কর্মকার, সিপিবি নেতা মোস্তফা নূরুল আমিন, শহিদুল্লাহ সবুজ,বাসদ নেতা তারিকুজ্জামান টরিক,আব্দুল আজিজসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে কালো টাকার প্রভাব,ধর্মের ব্যবহার ও পেশীশক্তির ছড়াছড়ি বন্ধ করতে হবে।একই সঙ্গে নির্বাচনকে জনগণের অংশগ্রহণমূলক করতে জামানতের টাকা ৫ থেকে ১০ হাজার টাকার মধ্যে নির্ধারণ করা জরুরি।
উল্লেখ্য: সমাবেশ শেষে জেলা নির্বাচন অফিসারের নিকট দাবিনামা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ।

















