ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বিভাগীয় সমাবেশের একই মঞ্চে চরমোনাই পীর ও জামায়াতের আমির

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো
- সর্বশেষ পরিমার্জন: ০৬:০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ২৬১ বার পঠিত

সকল দ্বিধা বিভক্তি ভুলে ৮ দলীয় জোটকে শক্তিশালী করে আসন্ন ত্রয়োদর জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দল সহ শরিক দল গুলোর একক আধিপত্য বিস্তার করার লক্ষ্যে এবং দেশ ও জনগণের সেবা করতে যাতে জামাত ইসলামের নেতৃত্বে ইসলামী দল ও তথা অন্যান্য শরিক দল একাকীভূত হয়ে সংসদ গঠন করতে পারে সেজন্য আজ
খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশমঞ্চে উপস্থিত হয়েছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীরসাহেব চরমোনাই মুফতী সৈয়দ মো. রেজাউল করিম। সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে তারা সমাবেশ মঞ্চে আসেন।
দুপুর ১২ টায় পবিত্র কোরআন তেলাওয়াতে মাধ্যমে সমাবেশ শুরু হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। অর্থসহ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী ইকরামুল কবীর। পরে শুরু হয় ইসলামী সংগীত। পরে ৮ দলের স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতাকর্মীরা বক্তৃতা করেন। সমাবেশে বক্তারা নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানান।
এর আগে সমাবেশ স্থলে সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করছেন।
সমাবেশে বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এসেছে। ১২টায় সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।
সমাবেশের বিশেষ অতিথি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন


















