ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে কুবির শিক্ষার্থীরা

সাব্বির হোসেন, কুবি প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৫২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ১৩৮ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) তুরস্কের দুই খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান— আনাদলু বিশ্ববিদ্যালয় এবং তোকাত গাজী ওসমানপাশা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় বিনিময় শিক্ষার্থীদের টিউশন ফি দিতে হবে না, যা আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর কুবির চলমান প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর জানিয়েছে, ইতোমধ্যে আরও কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনাও চলমান রয়েছে। স্বাক্ষরিত MoU অনুযায়ী, দুই দেশের শিক্ষার্থী ও শিক্ষকরা এক বা দুই সেমিস্টারের জন্য অপর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ক্লাস নেওয়া এবং যৌথ গবেষণায় অংশ নিতে পারবেন। পারস্পরিক সম্মতির ভিত্তিতে স্বল্পমেয়াদি একাডেমিক ভিজিটের সুযোগও রাখা হয়েছে।
দপ্তরের তথ্য অনুযায়ী, স্বাগতিক বিশ্ববিদ্যালয় বিনিময় অংশগ্রহণকারীদের লাইব্রেরি, অফিস স্পেসসহ প্রয়োজনীয় একাডেমিক সুবিধা প্রদান করবে। স্বাস্থ্যবীমা বাধ্যতামূলক হলেও টিউশন ফি মওকুফ থাকবে। পাশাপাশি, সুযোগ-সুবিধা থাকলে স্বাগতিক প্রতিষ্ঠান অংশগ্রহণকারীদের আর্থিক সহযোগিতাও করতে পারে। বিনিময় শিক্ষার্থীরা নন-ডিগ্রি শিক্ষার্থী হিসেবে ভর্তি হবে এবং দেশে ফিরে অর্জিত ক্রেডিট নিজ বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার করতে পারবে। কোর্স সম্পন্ন হলে স্বাগতিক বিশ্ববিদ্যালয় ট্রান্সক্রিপ্ট প্রদান করবে।
আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মশিউর রহমান বলেন, “দায়িত্ব পাওয়ার পর থেকেই ভাবছিলাম কিভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করা যায়। সেই ভাবনা থেকেই বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করি। তুরস্কের দুই বিশ্ববিদ্যালয় আমাদের MoU পাঠায়। পর্যালোচনা করে আমরা ভিসি স্যারের সইসহ পাঠাই, এবং পরে তারা নিজেদের ভিসির স্বাক্ষরসহ ফেরত পাঠিয়েছে। এটি কুবির জন্য বড় অর্জন।”
তিনি আরও জানান, আলজেরিয়া, ভারত, রাশিয়াসহ আরও কয়েকটি দেশের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আন্তর্জাতিক ফান্ডের অভাব।তিনি বলেন,“তুরস্ক থেকে কেউ এলে Erasmus ফান্ড ব্যবহার করা যায়, কিন্তু আমাদের শিক্ষক–শিক্ষার্থীরা বাইরে যেতে চাইলে সেই সুযোগ এখনও তৈরি হয়নি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে Erasmus+ সিস্টেমে যুক্ত করতে আবেদন প্রক্রিয়া চলছে।”
ইউরোপীয় কমিশনের দুটি আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি জানান, কুবির নাম তাদের তালিকায় যুক্ত করার জন্য আবেদন করা হবে, যা অনুমোদিত হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, তুরস্কের সঙ্গে এই দুই চুক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক দৃশ্যমানতা বৃদ্ধি, নতুন একাডেমিক ও গবেষণার সুযোগ সৃষ্টি এবং বৈশ্বিক নেটওয়ার্ক শক্তিশালী করার একটি মাইলফলক উদ্যোগ।
আরও পড়ুন:


















