ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ১৭ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী

আকতার হোসেন, সাভার (ঢাকা)
- সর্বশেষ পরিমার্জন: ০২:৪৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ১৯১ বার পঠিত

সাভারে বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ( ১২ ডিসেম্বর ) বিকেলে বিরুলিয়া বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ১ম পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় । সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা – ১৯ ( সাভার – আশুলিয়া ) এর সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমির শিরালি,বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর রহমান, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ আনোয়ার হোসেন,বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মনিরুল হক, বিরুলিয়া পুলিশ ফারির ইনচার্জ মোঃ আলামিন । অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বেগুন বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল হামিদ । প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন বাবু বলেন ” যে কোন পুনর্মিলনীর অনুষ্ঠিত খুবই আনন্দের এবং সেই সাথে কিছু সময়ের জন্য বন্ধু – বান্ধব, ছোট ভাই – বড় ভাই সহ যাদের সাথে সচারাচর দেখা হয় না তাদের সকলের সঙ্গে দেখা হয় কথা হয়। অল্প সময়ের জন্য হলেও একটা খুবই আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় “। এসময় আরও উপস্থিত ছিলেন স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্র – ছাত্রী ,অবিভাবকবৃন্দ,শিক্ষক – শিক্ষিকা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

















