ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

চাঞ্চল্যকর রাসেল হত্যার পলাতক আসামি কুহিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ১৪৯ বার পঠিত
রেপিড একশ্যান ব্যাটালিয়ান র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের আজমিরগঞ্জে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর রাসেল আহমেদ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম কুহিনুর সওদাগর প্রকাশ কুহিন (৩৫)।
বৃহস্পতিবার(২৫শে ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব-৯ এর সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “গ্রেপ্তারকৃত কুহিন আজমিরগঞ্জ উপজেলার কুমেদপুর গ্রামের বাসিন্দা।”
র‌্যাব সূত্রের বরাতে জানা যায়, গত বুধবার(২৪শে ডিসেম্বর) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চাঞ্চল্যকর রাসেল আহমেদ হত্যা মামলার পলাতক আসামি কুহিনুর সওদাগরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজমিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

চাঞ্চল্যকর রাসেল হত্যার পলাতক আসামি কুহিন গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন: ০৪:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫