ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
চায়ের রাজ্যে শীতের তীব্রতায় কাঁপছে

তিমির বনিক, নিজস্ব প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ১৩৩ বার পঠিত

তিমির বনিক, নিজস্ব প্রতিনিধি:
চায়ের রাজ্য মৌলভীবাজারে বাড়ছে শীতের তীব্রতা। কুয়াশায় ঢেকে থাকছে প্রকৃতি। বয়ে যাচ্ছে উওরের শীতল হাওয়া। রবিবার (৪ঠা জানুয়ারি) সকাল ৬টায় এই জেলার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল উপজেলায় “চা বাগান ঘেরা শ্রীমঙ্গলে তীব্র শীত নেমেছে। ঠান্ডার কারণে হাতে-পায়ে কাঁপন শুরু হয়। বয়স্কদের চলাফেরা করতে কষ্ট হচ্ছে। কোনো কোনো দিন সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ।”
মৌলভীবাজার সদর উপজেলায়,“শীতে আমাদের বোরো চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।” মৌলভীবাজার শহরের সাধারণ মানুষ “শীতে জবুথবু অবস্থা। প্রয়োজনীয় কাজে বাইরে গেলে হাত-পা মনে হয় জমে যাচ্ছে।”
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী মো. আনিসুর রহমান বলেন, “আজ সকাল ৬টায় শ্রীমঙ্গলে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। সামনে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে।”



















