ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের মহতী উদ্যোগ
শিক্ষার্থীদের জন্য চিকিৎসা সেবায় ৪০% ছাড়

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০১:২৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ১৫১ বার পঠিত

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সব ধরনের চিকিৎসা সেবায় ৪০% ছাড়ের ব্যবস্থা করল নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। রবিবার (৪ জানুয়ারি) নজরুল বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেইজে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয় । এসময় ছাত্রশিবিরের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ রিমন এবং খান ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক জনাব মো: আবু ফয়সাল খান।
এছাড়াও স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি এবং মোমেনশাহী মহানগর সেক্রেটারি সাআদ কবির, বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মো: রাসেল মিয়া।
প্রেশ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় “ আমরা প্রত্যাশা করি, ক্যাম্পাস থেকে অদূরে খান ডায়াগনস্টিক সেন্টার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাশাপাশি অবস্থিত হওয়ায় শিক্ষার্থীরা শহরে না গিয়েই উন্নত প্রযুক্তির মেশিনারিজের মাধ্যমে সূলভ মূল্যে রোগনির্ণয় করতে পারবে।”
এমওইউ চিকিৎসা সমঝোতা স্বারকের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ রিমনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “ছাত্র শিবির মূলত একটি শিক্ষার্থী বান্ধব সংগঠন শিক্ষার্থীদের কল্যাণেই মূলত ছাত্র শিবির কাজ করে সেই জায়গা থেকে ছাত্র দের কল্যাণমূলক কি কি সুবিধা দেওয়া যায় আমাদের সাংগঠনিক জায়গা থেকে এই চিন্তা থেকেই মূলত উদ্যোগ টা নেওয়া। ছাত্র শিবির ছাত্র সংগঠন হওয়ার কারণে আমাদের অর্থনৈতিক সোর্স বা এই আয়ের যে জায়গাটা এইটা সীমিত ছাত্র শিবিরের কর্মীদের ছোট ছোট সহযোগিতায় মূলত সংগঠন টা পরিচালিত হয় সেই জায়গা থেকে আমাদের সাধ্যের মধ্যে সামর্থের আলোকে যতটুকু পারা যায় চেষ্টা করতেছি শিক্ষার্থীদের কল্যাণে মূলত কাজ করার জন্য।”
আরও পড়ুন:
কবি নজরুল বিশ্ববিদ্যালয়


















