ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম

ঋণের চাপে রিক্সা চালক গৌরাঙ্গের আত্মহত্যা

তিমির বনিক, নিজস্ব প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ৯০ বার পঠিত
তিমির বনিক, নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের নন্দীরগ্রামে ঋণের অর্থ পরিশোধ না করতে পেরে পাওনাদারের চাপে গৌরাঙ্গ দাস (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এনজিও এবং ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে চরম অর্থকষ্টে ভোগ করে আসছিলেন রিক্সা চালক গৌরাঙ্গ। । প্রতিদিনের চাপ, কিস্তি পরিশোধের জ্বালা আর অর্থসংকটে হতাশ হয়ে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত সোমবার (৫ই জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়ির একটি গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
নিহত গৌরাঙ্গ তিন সন্তানের জনক ছিলেন। পেশায় রিস্কা চালক।
এ ঘটনায় এলাকায় ঋণগ্রস্ত মানুষের মাঝে আতঙ্ক ও হতাশার অন্ধকার ছড়িয়ে পড়েছে।
পৃথিমপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী বলেন, ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি, স্থানীয় এলাকাবাসী ধারনা করে বলেন গৌরাঙ্গ প্রতিদিনের কিস্তির অর্থকষ্টের জ্বালা আর অর্থসংকটে চারিদিকে হতাশায় নিমজ্জিত হয়ে আত্মহত্যা করেন৷
কুলাউড়া থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় কুলাউড়া থানার ওসি মোঃ মনিরুজ্জামান মোল্লা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঋণের চাপে রিক্সা চালক গৌরাঙ্গের আত্মহত্যা

সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬