ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
কুড়িগ্রাম-৪ আসনে ব্যতিক্রমী লড়াই
স্বামী-স্ত্রী দুই দলে সংসদ সদস্য প্রার্থী

রুবেল মিয়া, চিলমারী, (কুড়িগ্রাম)প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / ১৪৫ বার পঠিত

রুবেল মিয়া, চিলমারী, (কুড়িগ্রাম)প্রতিনিধি: ২৮ কুড়িগ্রাম-৪ (চিলমারী–রৌমারী–রাজীবপুর) আসনের নির্বাচনী মাঠে এবার দেখা গেছে এক ব্যতিক্রমী ও আলোচিত চিত্র। একই আসনে স্বামী ও স্ত্রী ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থেকে জাতীয় সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় পার্টি (লাঙ্গল) থেকে প্রার্থী হয়েছেন কে এম ফজলুল মন্ডল। তিনি রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বলে জানা গেছে। অন্যদিকে তার স্ত্রী মোছাঃ শেফালী বেগম বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) থেকে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নিয়েছেন।
স্বামী-স্ত্রীর এমন মুখোমুখি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা এলাকায় ভোটারদের মধ্যে কৌতূহল ও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয়ভাবে বিষয়টি ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
অনেক ভোটার এই ঘটনাকে গণতন্ত্রের একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ বিষয়টিকে পারিবারিক ও রাজনৈতিক বাস্তবতার ভিন্নমাত্রার প্রকাশ বলেও মন্তব্য করছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দম্পতির রাজনৈতিক লড়াই কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী পরিবেশকে আরও আগ্রহপূর্ণ ও আলোচিত করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
উল্লেখ্য, ২৮ কুড়িগ্রাম-৪ আসনটি চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলা নিয়ে গঠিত।


















