ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
AI দিয়ে ভুয়া ভিডিও তৈরির সতর্কবার্তা: নাসের রহমানের

তিমির বনিক, নিজস্ব প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / ১১৫ বার পঠিত

তিমির বনিক, নিজস্ব প্রতিনিধি: AI প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া ভিডিও ক্লিপ তৈরি করে ছড়িয়ে তাকে রাজনৈতিক বক্তব্যের জড়ানোর অপচেষ্টায় লিপ্ত হচ্ছেন একটি চক্র এটাই অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাসের রহমান।
বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) বিকেলে সোস্যাল মিডিয়ায় নিজের ভেরিফায়াড ফেসবুক পোস্টের মাধ্যমে নাসের রহমান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি লেখেন, “AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় বদলৌতে আমার দৃষ্টিগোচর হয়েছে। সে ভিডিও ক্লিপে দেখতে পেলাম আমাকে দিয়ে একটি রাজনৈতিক দলের প্রার্থীকে নিয়ে কটাক্ষ করে মন্তব্য করা হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। প্রকৃতপক্ষে আমি এই ধরনের কোন বক্তব্য কখনোই কোথাও প্রদান করি নাই। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা তাদের উদ্দেশ্যে হাসিলের জন্য এই ধরনের অপকৌশল প্রয়োগ করে ভোটারদেরকে বিভ্রান্ত করার জোর চেষ্ট করছে। AI প্রযুক্তি ব্যবহার করে, কারো সম্মান হানি না করার বিষয় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। আমি আমার নির্বাচনী এলাকার ভোটারদেরকে এ ব্যাপারে সচেষ্ট থাকার জন্য অনুরোধ করছি।”
ফেসবুক পোস্টে নাসের রহমান স্পষ্ট করে জানান, ভিডিওটিতে প্রচারিত বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বাস্তবে তিনি কখনোই এ ধরনের কোনো মন্তব্য করেননি। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং ভোটারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, AI প্রযুক্তির অপব্যবহার শুধু ব্যক্তিগত সম্মানহানির জন্যই ক্ষতিকর নয়, এটি একটি দেশের গণতান্ত্রিক ও সুষ্ঠু রাজনৈতিক ধারার পরিবেশের জন্যও হুমকিস্বরূপ। এ ধরনের অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে নাসের রহমান তার নির্বাচনী এলাকার ভোটারদের বিভ্রান্ত না হয়ে সত্য যাচাই-বাছাই করে সচেতন থাকার অনুরোধ জানান এবং অপপ্রচারের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।



















