ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

অবৈধভাবে খাস জায়গা দখলের অভিযোগ

 সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া, (বগুড়া)
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:০০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / ৫৬ বার পঠিত
  সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া, (বগুড়া): বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের অন্তর্গত  চৌমুহনী পাল্লাপাড়া এলাকায় খাস জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের নিকট অভিযোগ দেওয়া হয়েছে। উপজেলার চৌমুহনী পাল্লাপাড়া গ্রামে মৃত মগর আলীর ছেলে আয়েন উদ্দিন এর সই করা অভিযোগ হতে জানাগেছে, পাল্লাপাড়ার পুকুরের ঘাটের পাশে খাস জয়াগা দিয়ে সর্ব শ্রেনীর মানুষ যাতায়াত করত। উক্ত পুকুর পাড়ের পাশে ৪ শতক জায়গা এক ব্যাক্তি ক্রয় করে উক্ত জায়গায় বাড়ির তৈরি করার সময় ঐ খাস জায়গাও দখলে নিয়ে নেয়। এসময় এলাকাবাসী বাঁধা দিলে তাদেরকে বিভিন্নভাবে ভয়-ভিতি প্রদর্শন করা হয়। উক্ত খাস জায়গা দখলের ফলে এলাকায় যাতায়াতের কোনো রাস্তা না থাকায় সাধারণ মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের বিঘ্নও ঘটছে। মঙ্গলবার এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান অভিযোগটি প্রাপ্তির বিষয়ে নিশ্চিত করে জানান, অভিযোগটি তদন্ত স্বাপেক্ষে প্রতিবেদন দাখিলের জন্য  সহকারি কমিশনার (ভূমি) নিকট প্রেরণ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

অবৈধভাবে খাস জায়গা দখলের অভিযোগ

সর্বশেষ পরিমার্জন: ০৭:০০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬