ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
যুবদলের নেতাসহ গ্রেপ্তার ২ 

পাম্পের কর্মীকে প্রাইভেটকারে চাপা দিয়ে হত্যা

রাজু আহমেদ, রাজবাড়ী
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৫৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ১৫৭ বার পঠিত
রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেল নেওয়ার পর টাকা পরিশোধ না করে পালানোর সময় প্রাইভেটকারের চাপায় রিপন সাহা (২৮) নামে এক ফিলিং স্টেশন কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজনসহ দুজনকে গ্রে/প্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড়ে এ ঘটনা ঘটে। নিহত রিপন সাহা ওই ফিলিং স্টেশনের ওয়েলম্যান হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও ফিলিং স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ঘ-১৩-৩৪৭৪ নম্বরের একটি কালো প্রাইভেটকারে পাঁচ হাজার টাকার তেল নেওয়ার পর গাড়িতে থাকা ব্যক্তি টাকা না দিয়েই দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। টাকা আদায়ের জন্য রিপন সাহা গাড়ির পেছনে দৌড়ে গিয়ে সামনে দাঁড়িয়ে গাড়িটি থামাতে চাইলে চালক তাকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই তার মৃ/ত্যু হয়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আবুল হাসেম সুজন নিজেই তেল নেন এবং কিছুক্ষণ পর টাকা না দিয়েই গাড়িতে উঠে যান। পরে গাড়িটি চালু হলে রিপন সাহা বাধা দিতে গেলে তিনি গাড়ির নিচে চাপা পড়েন।
ঘটনার পর পুলিশ ঘাতক প্রাইভেটকারটি আটক করে এবং আবুল হাসেম সুজন ও কামাল হোসেন সরদারকে গ্রেপ্তার করে।
নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

যুবদলের নেতাসহ গ্রেপ্তার ২ 

পাম্পের কর্মীকে প্রাইভেটকারে চাপা দিয়ে হত্যা

সর্বশেষ পরিমার্জন: ১২:৫৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬