ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
প্রশাসনের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া, (বগুড়া) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ১২০ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯ জানুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, দুপচাঁচিয়া সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মুশফিক উস সালেহীন, থানা তদন্ত কর্মকর্তা নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাহমুদুন্নবী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর কবির, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল মজিদ, তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম , শাহজাহান আলী, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ প্রমুখ।এ সময় আইন শৃঙ্খলা কমিটির সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়কের নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি , বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান এবং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকলের সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান সংশ্লিষ্ট সকলকে আইনশৃঙ্খলা রক্ষায় আরও সক্রিয় ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।


















