ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে হাত বোমা ও মাদক উদ্ধার, আটক ৩৫

মৃণাল চৌধুরী সৈকত
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ২০১ বার পঠিত

মৃণাল চৌধুরী সৈকত:  গাজীপুরের টঙ্গীর দুটি বস্তিতে অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও তিনটি হাত বোমা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৩ টার দিকে যৌথ বাহিনীর দুটি দল টঙ্গীর এরশাদনগর বস্তি ও হাজি মাজার বস্তিতে একযোগে অভিযান চালায়।
‎অভিযান শেষে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর হাজি মাজার বস্তিতে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, শুক্রবার ভোরে যৌথ বাহিনী পৃথক দুটি অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন, ৩৪৭ পিস ইয়াবা বড়ি, দুটি দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমাসহ ৩৫ জনকে আটক করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক আরো বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের বিশৃঙ্খলা এড়াতে বাংলাদেশ সেনাবাহিনী , র্যাব ও থানা পুলিশ মিলে টঙ্গীর দুটি বস্তিতে অভিযান পরিচালনা করেছি। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা জব্দ করা হয়েছে।
পরে আটককৃতদের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার দুপুরে মামলা শেষে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে হাত বোমা ও মাদক উদ্ধার, আটক ৩৫

সর্বশেষ পরিমার্জন: ০৫:০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬