ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বিয়েতে রাজি না হওয়ায় কিশোরীকে অপহরণ: ১৫ দিনেও উদ্ধার হয়নি

নিজস্ব প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১২:৪৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ৫১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় দশম শ্রেণিতে অধ্যয়নরত কিশোরী মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বখাটে যুবক ও তার সহযোগিরা মিলে ওই ছাত্রীকে অপহরণ করেছে। থানায় সাধারণ ডায়রির ১৩ দিনেও অপহৃত কিশোরী ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অবশেষে বুধবার রাতে ছাত্রীর মা জাহেদা বেগম মুল অপহরণকারি বখাটে যুবক ফাহিম আহমদকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেছেন।
জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারসাইল গ্রামের প্রবাসীর মেয়ে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী (১৫)-কে স্কুলে যাতায়াতকালে প্রেমের প্রস্তাবের নামে প্রায়ই উত্যক্ত করত একই গ্রামের করিম মিয়ার ছেলে ফাহিম আহমদ। ছাত্রীটি বিষয়টি তার মাকে জানালে তিনি ওই যুবকের অভিভাবক ও এলাকায় বিচারপ্রার্থী হন। পরবর্তীতে ফাহিমের পরিবারের লোকজন বিয়ের প্রস্তাব দেন। বাবা-মা কিশোরী মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ৮ই জানুয়ারী সকালে স্কুলে যাওয়ার সময় কামরীপুল সিএনজি ষ্ট্যান্ড নামক স্থান থেকে ফাহিম আহমদ ও তার সহযোগিরা ছাত্রীকে জোরপূর্বক একটি গাড়িতে তোলে নিয়ে অপহরণ করে।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, সাধারণ ডায়রির পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চালিয়েছে। এব্যাপারে ভিকটিমের মা বুধবার রাতে ৬ জনকে আসামি করে থানায় অপরহরণ মামলা করেছেন। পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন:
নিজস্ব প্রতিনিধি



















