ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

দুপচাঁচিয়ায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, কানের দুল ছিনতাই 

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৩৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / ৫৭ বার পঠিত
সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় আনেছা বিবি(৭০) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা স্বর্ণের কানের দুল ছিড়ে নিয়ে গেছে দূর্বৃত্তরা। নিহত আনেছা বিবি উপজেলার গুনাহার ইউনিয়নের পাঁচোষা পশ্চিমপাড়া গ্রামের মৃত তছির উদ্দিন প্রামানিকের স্ত্রী। শনিবার ২৪জানুয়ারি দুপুরের সময় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনেছা বিবি দীর্ঘদিন ধরে বাড়িতে একাকী বসবাস করতেন। ঘটনারদিন দুপুরের দিকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তার শয়নকক্ষে প্রবেশ করে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে কানের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতের কানে ও নাকে রক্তের দাগ ছিল। নিহত আনেছা বিবির এক ছেলে আমজাদ হোসেন বিজিবিতে কর্মরত বলে জানা গেছে। একই গ্রামের মিজানুর রহমান নিয়মিতভাবে আনেছা বিবির খোঁজখবর রাখা সহ বাজার-সদাই করে দিতেন। ঘটনারদিন বিকেলে মিজানুর আনেছা বিবির খোঁজ নিতে বাড়িতে গিয়ে ডাকাডাকি করতে থাকেন। তার সারাশব্দ না পেয়ে শয়নকক্ষে দিকে এগোতেই দেখেন দরজা খোলা। শয়নকক্ষের ভিতরে ঢুকে দেখেন আনেছা বিবি গলায় গামছা পেঁচানো অবস্থায় পড়ে রয়েছেন। এসময় তিনি আশেপাশের লোকজনকে বিষয়টি অবহিত করলে লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) নাসিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে মামলা রুজু হলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দুপচাঁচিয়ায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, কানের দুল ছিনতাই 

সর্বশেষ পরিমার্জন: ১২:৩৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬