ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
স্বেচ্ছাশ্রমে দুপচাঁচিয়ায় নতুন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

সুশান্ত মালাকার, দুপচাচিয়া (বগুড়া) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০১:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ৫৬ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় গ্রামবাসীর উদ্যোগে ও বিএনপি পরিবারের সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে নতুন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ২৭ জানুয়ারি দুপুরে মেইন রোড থেকে কালামের বাড়ি পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তা মাটি ভরাটের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী স্বপন, ফেরদৌস বিশ্বাস, শহিদুল ইসলাম বুলু, মনোজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম আলী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা আবু রায়হান, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা রাজু, এলাকাবাসী রবিউল ইসলাম, ফারুক হোসেনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও এলাকায় বাসী।বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছিল। গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগ ও স্বেচ্ছাশ্রমে এই রাস্তা নির্মাণ একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। এ ধরনের সামাজিক উদ্যোগ এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে।


















