ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
আদালতে জয় বাংলা শ্লোগান দেওয়ায়, রাজবাড়ীতে গ্রেফতার-৫

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ৭৬ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. শাহিন শেখকে আদালতে হাজিরা শেষে কারাগারে নেওয়ার সময় আদালত চত্বরে পুলিশের সামনে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়ার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। সদর থানার ওসি খন্দকার জিয়াউর রহমান জানান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে হাজিরার পর শাহিন শেখের জামিন নামঞ্জুর করে আগামী ৩১ মার্চ শুনানির তারিখ ধার্য করা হয়।
শুনানি শেষে তাকে প্রিজনভ্যানে তোলার সময় তার আত্মীয়-স্বজন ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং ‘শাহিন ভাই ভয় নাই’ স্লোগান দিলে আদালত চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। পরে কঠোর নিরাপত্তায় তাকে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় পুলিশ চরলক্ষ্মীপুর গ্রামের জনি, তৌফিক আহমেদ তাইম, শান্ত শেখ, সাজ্জাদ হোসেন ও মুঞ্জেল শেখকে গ্রেফতার করে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, আদালত চত্বরে জয় বাংলা স্লোগান দেওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।



















