ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
আদমদীঘিতে ১১ দলীয় জোটে জনসভা

 নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া 

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৫:১০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৭ বার পঠিত
সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ  নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে বগুড়া জেলাকে একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, দুপচাঁচিয়াতে একটি ফ্লাইওভার এবং সান্তাহারে একটি আন্ডারপাস নির্মাণ করা হবে। পাশাপাশি বগুড়া এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানের এয়ারপোর্টে উন্নীত করা হবে। শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় আদমদীঘি উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামী উপজেলা শাখা আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচির পূর্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেন, বগুড়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর মোহাম্মাদ আবু তাহের জুলাই আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি একজন সফল ইউপি চেয়ারম্যান। নির্বাচিত হলে তিনি এলাকার ব্যাপক উন্নয়ন সাধনে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা শেখ হাসিনাকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন। বাকশাল কায়েমের পরও আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন। এবার যদি আবার ফ্যাসিবাদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করেন, তবে সেটি হবে বড় ভুল সিদ্ধান্ত। এই তৎপরতা বন্ধ করুন। আপনাদের ভুলের মাশুল আপনাদেরকেই দিতে হবে। তিনি উপস্থিত জনগণের প্রতি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে যেন কেউ স্বৈরাচার হতে না পারে এবং চাকরিতে ঘুষ দিতে না হয়-সে জন্য গণভোটে ‘হ্যাঁ’ভোট দেওয়ার আহ্বান জানান।
আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামী আমীর হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন- বগুড়া জেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা অধ্যক্ষ আব্দুল হক সরকার, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তাহমিম ইমতিয়াজ, কেন্দ্রীয় নেতা ফয়সাল মাহমুদ, কাহালু-নন্দীগ্রাম জামায়াত মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফাইসাল, রাকসু ভিপি মোস্তাকুর রহমান, জকসু জিএস আব্দুল আলিম আরিফ, জেলা ছাত্রশিবির সভাপতি সায়েদ কুতুব সাব্বির, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর নজরুল ইসলাম, আদমদীঘি উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. ইউনুছ আলী, আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা এনামুল হকসহ জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আদমদীঘিতে ১১ দলীয় জোটে জনসভা

 নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া 

সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৫:১০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬