ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ভোটের গাড়ি বগুড়ার দুপচাঁচিয়া ও আদমদীঘিতে

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ০১:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০৭ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া): গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনসচেতনতা বাড়াতে (ভোটের গাড়ি) বগুড়ার দুপচাচিয়ায় ও আদমদীঘি উপজেলায়। গণভোট ও সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে এই স্লোগানকে সামনে রেখে সোমবার ২ ফেব্রুয়ারি সকাল ১০ টায় গাড়িটি উপজেলার সিও বাসস্ট্যান্ডে পৌঁছায়। সেখানে সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয়দের মাঝে গণভোট, সংসদ নির্বাচন, এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে সচেতনামূলক প্রচারণা চালানো হয়। পরে পার্শ্ববর্তী আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়ন পরিষদ, বিকাল ৪টায় কুন্দগ্রাম, সন্ধ্যা ৬টায় চাঁপাপুর ও সন্ধ্যা ৭টায় আদমদীঘি বাসস্ট্যান্ডে এসে পৌঁছায়। সেখানে স্থানীয়দের মাঝে গণভোট, সংসদ নির্বাচন এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। আয়োজকেরা জানান, এই গাড়িটি কোনো নির্দিষ্ট প্রার্থীর প্রচারণা করছে না বরং দক্ষ ও যোগ্য প্রার্থী নির্বাচন এবং গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরিই এর মূল উদ্দেশ্য। ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাইযোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা ও ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নির্মিত পাঁচটি পিএসএর মাধ্যমে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা এবং তরুণ ও নারীদের বঞ্চনার ইতিহাস তুলে ধরা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ গণভোট ও সংসদ নির্বাচন সম্পর্কে ভোটার সচেতন হচ্ছেন। ভোটের গাড়ির এই প্রচারণা দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।


















