ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
নির্মাণাধীন কোল্ডস্টোরেজের ছাদ ধ্বসে নিহত এক আহত দুই

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ০১:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ৮৩ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) বগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণাধীন একটি কোল্ডস্টোরেজের ছাদ ধ্বসে আমিনুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত মোঃ আমিনুল ইসলাম রংপুরের তারাগঞ্জ উপজেলার বাইরিয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন জয়পুরহাট জেলার কালাই উপজেলার দক্ষিণ পাকুরিয়া গ্রামের তসলিব মন্ডলের ছেলে হাসাদুল ইসলাম(৩৫) ও একই গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে বেলাল হোসেন (২৫)। গত রোববার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, উপজেলার চামরুল ইউনিয়নের খনিহারা গ্রামে (ম্যাক ফেয়ার) নামে একটি কোল্ডস্টোরেজ এর ছাদ ঢালাইয়ের কাজ চলছিল
সন্ধ্যার পর কাজ চলাকালে হঠাৎ ছাদ ধ্বসে পড়ে। এতে সেখানে থাকা তিন শ্রমিক চাপা পড়েন। দুই শ্রমিক আহত অবস্থায় বের হয়ে আসতে পারলেও আমিনুল ইসলাম ধ্বসে পরা ছাদের নিচে আটকা পড়েন। খবর পেয়ে দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। প্রায় তিন ঘণ্টা চেষ্টায় রাত ১০টার দিকে ছাদের ভাঙা অংশ ও বিম সরিয়ে আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর থেকে হিমাগার কর্তৃপক্ষের কেউ ঘটনাস্থলে উপস্থিত না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন নির্মানাধীন ছাদ ধ্বসে শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


















