ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

বীরগঞ্জে কিশোরী ধর্ষণ পিতা ঢাকায় গ্রেফতার

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৭৯ বার পঠিত
রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে নিজ কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি পিতাকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাবের যৌথ আভিযানিক দল।
র‌্যাব জানায়, সামাজিক অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তাকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, অভিযুক্ত পিতা ভয়ভীতি প্রদর্শন এবং খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে মেয়েকে একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে প্রাণনাশের হুমকি দেয় এবং পরে পালিয়ে যায়।
এ ঘটনায় গত ৩১ জানুয়ারি বীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
র‌্যাব–১৩ (সিপিসি–১, দিনাজপুর) ও র‌্যাব–১০ এর যৌথ দল ৭ ফেব্রুয়ারি ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বীরগঞ্জে কিশোরী ধর্ষণ পিতা ঢাকায় গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬