ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

আমীরের পরে এবার টাকা বিতরণের সময় জামায়াত-শিবিরের দুই কর্মী আটক

নাগরিক ভাবনা ডেক্সঃ
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:২৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৩২ বার পঠিত

বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামে জামায়াত ও শিবিরের দুই কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নিজলাঠিমারা গ্রামের মৃত সের আলী মোল্লার ছেলে জামায়াত কর্মী কবির (৩০) এবং শিবির কর্মী রাহাত।

জানা যায়, বুধবার দুপুরে তারা গ্রামের বিভিন্ন স্থানে টাকা বিতরণ করছিলেন। এ সময় স্থানীয় লোকজন ও বিএনপি কর্মীরা রাহাতকে আটক করেন। দলীয় কর্মীকে আটকের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি কর্মীদের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সংঘর্ষ এড়াতে পাথরঘাটা ইউনিয়ন শিবিরের সভাপতিসহ ৪-৫ জন সেখান থেকে সরে যান। পরে জামায়াত কর্মী কবির রাহাতকে উদ্ধার করতে এলে মোবাইল পুলিশ টিমের সদস্যরা দেশীয় অস্ত্রসহ তাকে আটক করেন। এ সময় ঘটনাস্থলে নৌবাহিনীর সদস্যরা উপস্থিত হন।

মোবাইল পুলিশের কর্মকর্তা ও জেলা পুলিশের উপপরিদর্শক বিকাশ কর্মকার মুঠোফোনে জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং উদ্ধার করা অস্ত্র ও টাকার উৎস সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপর একটি ঘটনায়, পাথরঘাটার কাঠালতলী ইউনিয়নের কিরণপুর এলাকায় দুই কিশোর গ্যাং সদস্যকে আটক করেন নৌবাহিনীর সদস্যরা। আটক কিশোর গ্যাং সদস্যরা নির্বাচনি সহিংসতা ও গোলযোগ সৃষ্টির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

নাগরিক ভাবনা, সেলিম সম্রাট

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আমীরের পরে এবার টাকা বিতরণের সময় জামায়াত-শিবিরের দুই কর্মী আটক

সর্বশেষ পরিমার্জন: ০৬:২৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬