ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম

রাজনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭৪ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় রাজনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী শিশুর পরিবার।
অভিযোগ সূত্রের বরাতে জানা যায়, গতকাল সোমবার ১৫ই ফেব্রুয়ারি দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শিশুটি বাড়িতে একা অবস্থান করছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি কৌশলে তাকে ঘরের ভেতরে নিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিশুটির চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযুক্ত ব্যক্তি উপজেলার সোনাটিকি গ্রামের মৃত আকদছ আলীর ছেলে সৈয়দ নানখার আলী (৪০)।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ভুক্তভোগীর পরিবার ঘাটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাজনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

সর্বশেষ পরিমার্জন: ০৩:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬