ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৩:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে পঞ্চম শ্রেণীর ১০বছর বয়সী শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে থানা পুলিশ।
অভিযোগ সূত্রের বরাতে জানা যায়, উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামে সোমবার ১৫ই ফেব্রুয়ারি এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিশুটি বাড়ির উঠানে একা অবস্থান করছিল। এ সময় প্রতিবেশী মৃত আকদছ আলীর ছেলে সৈয়দ নানখার আলী (৪০) তাকে কৌশলে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শিশুটির চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে পরিবার রাজনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
ঘটনার পর শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে বলে পরিবার সূত্রের বরাতে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় রাজনগর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সৈয়দ নানখার আলীকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন:
নিজস্ব প্রতিনিধি



















