ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
দুপচাঁচিয়ায় আধুনিক পরিসরে পৌর মৎস্য আড়তের উদ্বোধন

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ০১:০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭২ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নতুন জায়গায় আধুনিক পরিসরে মৎস্য আড়তের উদ্বোধন করা হয়েছে। গতকাল (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেলে বগুড়া-নওগাঁ সড়কের সিও অফিস বাসস্ট্যান্ড সংলগ্ন পুরাতন কাঁচাবাজার এলাকার দক্ষিণ পার্শ্বে স্থাপিত এ আড়তটির উদ্বোধন করা হয়।
ফিতা কেটে উদ্বোধন করেন দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম কবিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী মিল্টন বসাক, সাবেক পৌর কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক ও রেজানুর তালুকদার রাজিব, উপজেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আছির উদ্দিন, মৎস্য চাষী আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া চার তারা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মহিদুল ইসলাম, বিসমিল্লাহ মৎস্য আড়তের স্বত্বাধিকারী ওমর ফারুক, একতা মৎস্য আড়তের স্বত্বাধিকারী শামীম উদ্দিন, বাপ্পি মৎস্য আড়তের স্বত্বাধিকারী জয়নাল আবেদীন এবং তাহের মৎস্য আড়তের স্বত্বাধিকারী আবু তাহের আকন্দ উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, পাঁচজনের সমন্বয়ে ‘পৌর মাছ বাজার’ নামে আড়তটি পরিচালিত হবে। নতুন এই আড়ত চালু হওয়ায় স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও ক্রেতারা সুবিধা পাবেন।


















