ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
২১শে ফেব্রুয়ারি শহীদদিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

মাহবুব তালুকদার,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭৬ বার পঠিত

মাহবুব তালুকদার,নলছিটি (ঝালকাঠি): শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নলছিটিতে সকাল ১০টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করে নলছিটি উপজেলা প্রশাসন।
নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, ঝালকাঠি-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান (হেলাল) খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিউলী পারভীন এবং নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশ্রাফ আলী।
আলোচনা সভায় ভাষা শহীদদের আত্মত্যাগের তাৎপর্য, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা মহান ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনের আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মোল্লা, নলছিটি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন মনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না এবং সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


















