ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

র‍্যাব-১২’র অভিযানে ৩.৯০ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ মাসুদ রেজা,সিরাজগঞ্জ
  • সর্বশেষ পরিমার্জন: ০১:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৮৫ বার পঠিত

মোঃ মাসুদ রেজা,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে র‍্যাব-১২-এর অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ এক মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারী ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২, সিরাজগঞ্জ-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আহসান হাবিব। তিনি জানান, গত ২২ ফেব্রুয়ারি রাত ১০টা ৩০ মিনিটে র‍্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতুর টোল প্লাজা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি ট্রাক তল্লাশি করে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় যার বাজার মূল্য তিন কোটি টাকা এবং ঘটনাস্থল থেকে এক মাদক সরবরাহকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি দিনাজপুর জেলার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে মোঃ ইসমাইল হোসেন।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় হেরোইন সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জব্দকৃত ট্রাকটি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে মেজর মোঃ আহসান হাবিব বলেন, মাদক নির্মূলে র‍্যাব-১২ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। যমুনা সেতু এলাকা গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হওয়ায় এখানে নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

র‍্যাব-১২’র অভিযানে ৩.৯০ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০১:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬