ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
কেক কেটে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া, (বগুড়া) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০১:৪৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১৩ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। কেক কেটে ও আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। সোমবার (২৩শে ফেব্রুয়ারি) সন্ধায় বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখা মেইল বাসস্ট্যান্ড অস্থায়ী কার্যালয়ে জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
জাতীয় দৈনিক নাগরিক ভাবনা সদস্য দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি শ্রী সুশান্ত মালাকার এর সভাপতিত্বে ও সাংবাদিক জহুরুল ইসলাম বাবুর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক অর্থদৃষ্টি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বগুড়া জেলা সিনিয়র রিপোর্টার মোঃ আব্দুস সালাম মীর, বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি ও দৈনিক সোনালী কন্ঠের জেলা প্রতিনিধি মোঃ তালাশ তালুকদার,সাধারণ সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংবাদিক সেলিম রেজা, গৌতম চন্দ্র বসাক, ক্লাবের মহিলা সম্পাদিকা কেয়া রানী সরকার, প্রমুখ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ঐতিহ্য ও তাৎপর্য তুলে ধরেন। এবং বাংলাদেশের প্রথম সারির একটি জনপ্রিয় পত্রিকা হিসাবে আখ্যায়িত করেন। বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার জন্য সংবাদ মাধ্যমটিকে ধন্যবাদ জানান অতিথিরা। আর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পত্রিকারটির উজ্জল ভবিষ্যত কামনা করেন। উপস্থিত অতিথিরা বলেন, গণমাধ্যম কর্মীরা তাদের মেধা দিয়ে সংবাদ পরিবেশন করায় সমাজে অপরাধীরা অপরাধ করা থেকে বিরত থাকে। সংবাদপত্রের সাংবাদিকরা যদি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে থাকেন তাহলে সমাজের জন্য উপকার হবে। তবে সাংবাদিকরা যেন কোন ধরনের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ না করেন। একটি মিথ্যা সংবাদ সমাজ এবং ব্যক্তির জন্য কতটুকু ক্ষতি তা অনেকে উপলব্ধি করতে পারে না। নাগরিক ভাবনা পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন সেই প্রত্যাশা করে তাদের উজ্জল ভবিষ্যত কামনা করেন। উপস্থিত অতিথিরা আরো বলেন, দৈনিক নাগরিক ভাবনা একটি স্বনামধন্য পত্রিকা, আসা করছি সামনে ভাল ভাল সংবাদ প্রকাশ করে পূর্বের মত আবারো আলোচনায় আসবে সেই প্রত্যাশা করছি।


















