ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
কৃষিজমির টপসয়েল কাটায় কারাদণ্ড, ডাম্প ট্রাক জব্দ

মাসুদ রেজা, সিরাজগঞ্জ
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৮৯ বার পঠিত

মাসুদ রেজা, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষিজমির উর্বর মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার দায়ে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটিভর্তি ৭টি ডাম্প ট্রাক জব্দ করা হয়, যার মধ্যে ৬টি ট্রাক ছিল নম্বরপ্লেটবিহীন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কৃষিজমি থেকে অবৈধভাবে টপসয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় ১৪ জনকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। আদালত একজনকে ৪ মাস, ১২ জনকে ২ মাস করে মোট ২৪ মাস এবং অপর একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সব মিলিয়ে ১৪ জনকে মোট ২৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

















