ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

দুপচাঁচিয়ায় চালককে হত্যা করে অটো ভ্যান ছিনতাই 

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া)
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৪২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯১ বার পঠিত
সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়ার দুপচাঁচিয়ায় অটোভ্যান চালক মোজাম উদ্দিন শাহ(৫৬) নামের এক ব্যক্তিকে হত্যা করে তার ব্যাটারি চালিত অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃৃত্তরা। নিহত মোজাম উপজেলার জিয়ানগর ইউপির ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। ২৪ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জিয়ানগর ইউনিয়ন পরিষদের অদূরে এই ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, মোজাম প্রতিদিনের ন্যায় তার ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বিকেলে যাত্রী বহন করতে বাড়ি থেকে বের হন। ঘটনারদিন রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জিয়ানগর ইউনিয়ন পরিষদের অদূরে নির্মানাধীন ব্রীজ সংলগ্ন এলাকায় ফেলে রেখে তার ব্যাটারি চালিত অটোভ্যানটি নিয়ে যায়। বুধবার ২৫শে ফেব্রুয়ারি সকালে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। দুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে মোজামকে  মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দুপচাঁচিয়ায় চালককে হত্যা করে অটো ভ্যান ছিনতাই 

সর্বশেষ পরিমার্জন: ০৪:৪২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬