ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
যুবদল নেতার বাড়িতে চুরি, রাতের নিরাপত্তা জোরদারের দাবি

মাহবুব তালুকদার, প্রতিনিধি (ঝালকাঠি) নলছিটি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ৮৫ বার পঠিত

মাহবুব তালুকদার, প্রতিনিধি (ঝালকাঠি) নলছিটি: নলছিটিতে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. লাভলু শিকদারের বাড়িতে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি হাসপাতাল রোড ও বাইপাস সড়কের মাঝামাঝি সিকদার বাড়িতে গতরাত আনুমানিক ২টার দিকে ঘটে। এতে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
জানা যায়, দুর্বৃত্তরা রান্নাঘরের দরজা খুলে প্রবেশ করে এবং বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে— একটি গ্যাস সিলিন্ডার, টিউবওয়েলের যন্ত্রাংশ, একটি কুড়াল, দুটি দা, একটি কোদাল, একটি খুন্তা, একটি শাবল, হাড়ি-পাতিল এবং রমজান মাসের এক মাসের বাজার, যার আনুমানিক মূল্য ৬ থেকে ৭ হাজার টাকা।
ভুক্তভোগী লাভলু শিকদার জানান, এর আগেও এলাকায় একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। কিছুদিন আগে পাশের বাড়ি রব মাওলানার বিল্ডিং-এর গ্রিল ভেঙে মালামাল লুটপাট করা হয়েছিল। ওই সময় ‘মিঠু’ নামের এক চোরকে হাতেনাতে ধরা পড়লেও স্থানীয়রা উত্তম মাধ্যম ব্যবহার করে তাকে ছেড়ে দিয়েছিল।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম বলেন, এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি এবং তাকে আনুষ্ঠানিকভাবে কেউ অবহিত করেননি। তবে অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে চুরির প্রবণতা বৃদ্ধি পাওয়ায় রাতের নিরাপত্তা জোরদার ও নিয়মিত পুলিশ টহল নিশ্চিত করা জরুরি। দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও করেছেন তারা।


















