ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
মাদক-জুয়ামুক্ত করার লক্ষে প্রাশাসনের সহযোগিতা চাইলেন যুবদলনেতা আফছার আলী

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০১:০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ৭৯ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলাকে মাদক ও জুয়ামুক্ত করার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী। এ লক্ষ্যে তিনি সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরুখ খান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে আফছার আলী উল্লেখ করেন, তিনি দুপচাঁচিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চান। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মাদক ও জুয়ার বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির ঘোষণা দিয়েছেন। পাশাপাশি বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার তাঁর নির্বাচনী ইশতেহারেও মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের অঙ্গীকার করেছেন।
তিনি স্মারকলিপিতে আরও বলেন, দুপচাঁচিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সামাজিক অবক্ষয় রোধে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি নির্মূল করা জরুরি। নিয়মিত নজরদারি ও কার্যকর অভিযান পরিচালনার মাধ্যমে এসব অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন। আফছার আলী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শুধু বগুড়ায় নয়, সারা দেশেই সন্ত্রাস, চাঁদাবাজি, জুয়া ও মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এ কারণে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।তিনি আরও বলেন, দুপচাঁচিয়া পৌরসভার ৫,৬,৭ ও ৯ নম্বর ওয়ার্ডে মাদকসেবী ও মাদক কারবারির সংখ্যা তুলনামূলক বেশি। কিছু অসাধু ব্যবসায়ী কৌশলে মাদক পুড়িয়া আকারে প্রস্তুত করে বিক্রি করছে বলেও তিনি অভিযোগ করেন।আফছার আলী বলেন,সুন্দর দেশ ও উন্নত জাতি গঠনে মাদক ও জুয়াকে প্রত্যাখ্যান করা সবার দায়িত্ব উল্লেখ্য,স্মারকলিপির অনুলিপি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানার অফিসার ইনচার্জের কাছেও প্রদান করা হয়েছে।


















