ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
চৌমুহনী বাজার সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

সুশান্ত মালাকার, দুপচাচিয়া (বগুড়া) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ৯৮ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজার সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চৌমুহনী বাজার সেবা ফাউন্ডেশন সভাপতি এসএম ফরহাদ এর সভাপতিত্বে, গতকাল রবিবার (১লা মার্চ) বিকেল সাড়ে ৩ ঘটিকায় উপজেলার চৌমুহানী বাজারে স্থানীয় এক চাতালে এই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোঃ ওমর ফারুক, এস, এফ, গ্রুপ সৌদি প্রবাসী, বরেণ্য অতিথি ছিলেন মোঃ রায়হান ব্যাপারী ক্রোয়েশিয়া প্রবাসী ও ব্যবসায়ী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজিজার রহমান বানিয়াদিঘী। এ সময় আরো উপস্থিত ছিলেন চৌমুহনী বাজার সেবা ফাউন্ডেশন এর সহ-সভাপতি মোঃ মমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আল- আমিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ হোসাইন আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম রেজা, কোষাধক্ষ্য মোঃ আব্দুস সবুর, প্রচার সম্পাদক ওয়াসিম আকরাম, সংগঠনের সদস্য মোঃ মাসুদ রানা, মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, মোঃ মানিক ব্যাপারী, মোঃ রেজাউল করিম, মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। চৌমুহনী বাজার সেবা ফাউন্ডেশন এর উদ্যাগে বিভিন্ন এলাকার অসহায় ও হত দরিদ্র মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় ১শত ৫০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে চাল, ছোলা, তেল, মুড়ি, গুড়, খেজুর সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য চৌমুহনী বাজার সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতি বছর ঈদে ঈদ সামগ্রী বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, সহ বিভিন্ন ভাবে এলকায় অসহায় ও দরিদ্র মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন এই সংগঠনটি ।


















