ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
আদমদীঘিতে সুজন পাহান চোলাই মদসহ গ্রেফতার

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ৫২ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়ার আদমদীঘি উপজেলায় অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাইমদসহ শ্রী সুজন পাহান (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল শনিবার ৭মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেলের একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার ইউসুবপুর গ্রামে এ অভিযান চালায়। অভিযানে আসামি সুজন পাহানের নিজ দখলীয় পশ্চিম দুয়ারী দুই কক্ষ বিশিষ্ট মাটির দেয়াল ও টিনের ছাপড়াযুক্ত ঘরের উত্তর পার্শ্বের কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় পূর্ব পাশের একটি চৌকির নিচে রাখা একটি প্লাস্টিক জারকিনে থাকা ৮ লিটার অবৈধ চোলাইমদ উদ্ধার করা হয়। একই স্থানে থাকা দুটি প্লাস্টিকের বালতিতে প্রায় ৪০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ) পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামি শ্রী সুজন পাহান উপজেলার ইউসুবপুর গ্রামের মৃত বাবলু পাহানের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মিজ শামীমা আক্তার বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।


















